Image description

তরুণ ভোটারদের সঙ্গে ভিন্নধর্মী ও সরাসরি সংলাপে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে অনুষ্ঠিত ‘চায়ের আড্ডা’ শীর্ষক এই ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা অনুষ্ঠানে তরুণদের সঙ্গে রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিমের আয়োজনে এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল তরুণ ভোটারদের সঙ্গে জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের একটি অর্থবহ ও গঠনমূলক সংলাপ তৈরি করা।

মানবকণ্ঠ/আরআই