আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। তবে দেশটি এখনও নিশ্চিত করেনি যে তারা পর্যবেক্ষক দল পাঠাবে কি না।
এ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী, ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনে অংশ নেবে। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
গত নির্বাচনের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, এ বার আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দ্বিগুণের বেশি। উদাহরণস্বরূপ, একাদশ জাতীয় নির্বাচনে ১৫৮ জন, দশম নির্বাচনে ১২৫ জন এবং নবম নির্বাচনে মাত্র ৪ জন পর্যবেক্ষক ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments