উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম
উপদেষ্টা হওয়ার আগে আমি প্রচণ্ড জনপ্রিয় ছিলাম: আসিফ নজরুল
উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম বলেছেন, উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ার আগে তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, উপদেষ্টা হওয়ার আগে তিনি সারাদিন শেখ হাসিনার সমালোচনা করতেন, যার কারণে মানুষ তাকে ব্যাপকভাবে সমর্থন করত। তবে উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার পর বাস্তবতা বদলে গেছে।
আসিফ নজরুল বলেন, দায়িত্ব নেওয়ার পর বহু মানুষের কথা শুনে তিনি গভীর দুঃখ-কষ্ট অনুভব করেছেন। এখন তিনি দীর্ঘ সময় ধরে কাজ করলেও সারাদিন সমালোচনা ও গালমন্দ শুনতে হচ্ছে বলেও মন্তব্য করেন।
তিনি আরও জানান, গত রাতে আড়াইটা পর্যন্ত কাজ করেছেন এবং পরদিন সকাল সাড়ে সাতটা থেকেই আবার কাজে লেগে পড়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments