শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তার নিয়োগ বাতিল করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে সোমবার ভোররাতে পুলিশ সাফিকুর রহমানকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments