Image description

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানের রমজান মাসে অফিস সময় নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তথ্য অনুযায়ী:

অফিস সময়: সকাল ৯টা থেকে বিকেল ৩টা

দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে।

রোজা শুরু: চাঁদ দেখা সাপেক্ষে, এ বছর রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি।

মানবকণ্ঠ/আরআই