Image description

চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার জন্য ফ্রেমওয়ার্ক চুক্তি সই করেছে বাংলাদেশ। রোববার চীন সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে এ চুক্তিতে সই করেন।

ঢাকার চীনা দূতাবাস জানায়, কেনা চারটি জাহাজের মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার।

এ প্রকল্পে মোট ব্যয় হবে ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যার মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার কিনতে ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার ডলার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কিনতে ব্যয় হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ডলার।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন এই চারটি জাহাজ বাংলাদেশের জাহাজ চলাচল সক্ষমতা বাড়াবে, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে এবং সামুদ্রিক স্বায়ত্তশাসন আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, চীন বাংলাদেশে সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ অব্যাহত রাখবে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

মানবকণ্ঠ/আরআই