ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় এটিই সম্ভবত শেষ প্রেস ব্রিফিং বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, গত ১৮ মাসে সরকার সব সময়ই দ্রুত ও স্বচ্ছভাবে তথ্য গণমাধ্যমের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। প্রতিটি ঘটনার বিষয়ে সরকারের অবস্থান সাংবাদিকদের জানানো হয়েছে।
তিনি জানান, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সরকারের সব গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে এবং এমন কোনো সংবাদ নেই যা শেয়ার করা হয়নি। পেজটি এখন পর্যন্ত অন্তত ২০ কোটি বার ভিউ পেয়েছে।
ব্রিফিংয়ে গণমাধ্যমের প্রশ্নের উত্তর দেওয়ার বিষয়ে শফিকুল আলম বলেন, বিভিন্ন সময় আয়োজিত প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সব প্রশ্নই গ্রহণ করার চেষ্টা করা হয়েছে।
এ সময় প্রেস উইংয়ের সদস্য আজাদ মজুমদার বলেন, গণমাধ্যমের সহযোগিতা পাওয়া গেছে এবং আগামী সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে ভিন্ন ভূমিকায় যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অন্য সদস্য ফয়েজ আহমদ বলেন, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করা হয়েছে। কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments