ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় টাকা পাঠানোর উপর চার দিনের জন্য সীমা আরোপ করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে এই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।
সীমাবদ্ধতার সময়, বিকাশ, রকেট ও নগদ ব্যবহারকারীরা একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠাতে পারতেন এবং দিনে সর্বোচ্চ ১০টি লেনদেন করতে পারতেন। একই সময়ে পিয়ার-টু-পিয়ার (পি-টু-পির) লেনদেনও সীমিত ছিল। এই বিধিনিষেধ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।
এখন থেকে ব্যবহারকারীরা পুনরায় স্বাভাবিকভাবে টাকা পাঠাতে পারবে এবং বিকাশ, রকেট ও নগদ-এর সীমা আরোপিত থাকবে না।
মানবকণ্ঠ/আরআই




Comments