ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিপুল সমর্থন এসেছে। নির্বাচন কমিশনের চূড়ান্ত বেসরকারি ফল অনুযায়ী, ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট, বিপরীতে ‘না’ পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। এছাড়া ৭৪ লাখ ২ হাজার ২৮৫ ভোট বাতিল হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর নির্বাচন কমিশন ভবনে এই ফলাফল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ। ভোট দেওয়ার হার ছিল ৬০.২৬ শতাংশ।
২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির চূড়ান্ত ফলাফলে দেখা গেছে:
বিএনপি এককভাবে ২০৯টি আসন জিতেছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়েছে
বিএনপির নেতৃত্বাধীন জোট মোট ২১২টি আসন পেয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি
বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি
খেলাফত মজলিশ ১টি
এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, আন্দালিভ রহমান পার্থর বিজেপি ও জুনায়েদ সাকিরের গণসংহতি আন্দোলন প্রত্যেকটি ১টি করে আসন পেয়েছে।
এই ফলাফলে বিএনপি ও তাদের জোটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদে।
মানবকণ্ঠ/আরআই




Comments