Image description

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম আর নেই। গত মঙ্গলবার তিনি যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ এক এক্স (সাবেক টুইটার) পোস্টে এই অভিজ্ঞ কূটনীতিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীও ফেসবুকে মাইলামের প্রয়াণের সংবাদটি জানিয়েছেন। তিনি উইলিয়াম মাইলামের মেয়ে ও প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এরিকা মাইলামের পাঠানো একটি ইমেইলের বরাতে এই তথ্য নিশ্চিত করেন।

উইলিয়াম বি মাইলাম নব্বইয়ের দশকের শুরুতে (১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত) ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমল এবং পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের সময়ে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, গত বছর তিনি ঢাকা সফর করেছিলেন এবং অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের দীর্ঘদিনের এক অকৃত্রিম বন্ধু ও অভিজ্ঞ কূটনীতিককে হারাল বিশ্ব।

মানবকণ্ঠ/ডিআর