Image description

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এ উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধা ও পছন্দক্রম বিবেচনায় নিয়ে এ মনোনয়ন দেওয়া হয়েছে। নিয়োগ কার্যকর হবে ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে।

৯ম গ্রেডে উল্লেখযোগ্য নিয়োগ

বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯ম গ্রেডে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী মনোনয়ন পেয়েছেন।

এর মধ্যে—

খাদ্য অধিদপ্তরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক: ৩ জন
নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার: ৮ জন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক: ২৯ জন
পাসপোর্ট অধিদপ্তরে: ১৪ জন
ঔষধ প্রশাসন অধিদপ্তরে ঔষধ তত্ত্বাবধায়ক: ১৯ জন

১০ম গ্রেডে বড় অংশ এনবিআরে

১০ম গ্রেডের বড় একটি অংশ নিয়োগ পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর অধীনে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে। এছাড়া—

খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ১৬৩ জন

মৎস্য অধিদপ্তরে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা: ১৮ জন

কিছু পদে মনোনয়ন হয়নি

যোগ্য প্রার্থী না পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টর (কৃষি ও শারীরিক শিক্ষা)সহ কয়েকটি পদে কাউকে মনোনয়ন দেওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ৪ হাজার জন।

মানবকণ্ঠ/আরআই