Image description

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার জানিয়েছেন, এবারের বাংলা একাডেমি বইমেলায় মবের কোনো আশঙ্কা নেই, তবুও নিরাপত্তার পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় নিরাপত্তা বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলা একাডেমি ও আশপাশের এলাকা জুড়ে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা কার্যকর করা হয়েছে।

মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে।

ডিএমপি জানিয়েছে, মেলায় ইউনিফর্ম পুলিশ ছাড়াও সাদা পোশাকে বিশেষ টিম মোতায়েন থাকবে। প্রবেশপথে মেটাল ডিটেক্টর, আর্চওয়ে ও ম্যানুয়াল চেকিং ব্যবস্থা থাকবে। হকার, ছিনতাইকারী ও পকেটমারের কার্যক্রম রোধে বিশেষ টিম দায়িত্বে থাকবে। নারী ও শিশুদের জন্য পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

মেলায় ৩০০টি ক্লোজড সার্কিট ক্যামেরা, ডগ স্কোয়াড, ফায়ার টেন্ডার, অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসা, সার্চলাইট, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, ব্রেস্ট ফিডিং সেন্টার, হেল্প ডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্র থাকবে। এছাড়া, বিশুদ্ধ পানীয় ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

ডিএমপির ট্রাফিক বিভাগও মেলার সময় যানজট ও নিরাপত্তার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও তৎসংলগ্ন এলাকায় বিশেষ ডাইভারশন ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি অতিরিক্ত কমিশনার বলেন, “এখন পর্যন্ত আমাদের গোয়েন্দা তথ্যে কোনো নিরাপত্তার শঙ্কা নেই, তবে আমরা সব ধরনের পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত।”

মানবকণ্ঠ/আরআই