ভারতীয় চলচ্চিত্রে দক্ষিণী ইন্ডাস্ট্রি আন্তর্জাতিক মানের সিনেমা উপহার দিতে থাকে। ২২ ফেব্রুয়ারি কোচির অ্যাডলাক্স কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল ‘৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ’। এই আয়োজনে তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় সিনেমাসহ দক্ষিণ ভারতের বিভিন্ন আঞ্চলিক শিল্পীদের চলচ্চিত্রে সেরা খেতাব দেওয়া হয়েছে।
তেলেগু বিভাগে আল্লু আর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে। এই সিনেমার পরিচালক সুকুমার, সেরা অভিনেতা আল্লু আর্জুন, আর নিভেতা থমাস সেরা অভিনেত্রী হিসেবে সম্মান পেয়েছেন।
তামিল ইন্ডাস্ট্রিতে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে রাজকুমার পেরিয়াসামির যুদ্ধভিত্তিক ছবি ‘আমরন’। শিভাকার্তিকায়ন ও সাই পল্লবী যথাক্রমে সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন।
কন্নড় সিনেমায় সেরা চলচ্চিত্রের খেতাব জিতেছে ‘শাখাহারি’, আর মালায়ালাম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি সম্মাননা পেয়েছে পৃথ্বীরাজের ‘আদুজীবিথম’।
এক নজরে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ’-এর বিজয়ীদের সংক্ষিপ্ত তালিকা-
তেলেগু
সেরা সিনেমা: পুষ্পা ২: দ্য রুল
সেরা পরিচালক: সুকুমার
সেরা অভিনেতা: আল্লু আর্জুন
সেরা অভিনেত্রী: নিভেতা থমাস
তামিল
সেরা সিনেমা: আমরন
সেরা পরিচালক: পিসি বিনোদরাজ ও রাজকুমার
সেরা অভিনেতা: শিভাকার্তিকায়ন
সেরা অভিনেত্রী: সাই পল্লবী
কন্নড়
সেরা সিনেমা: শাখাহারি
সেরা পরিচালক: পৃথ্বি কোন্নুর
সেরা অভিনেতা: শ্রী মুরালি
সেরা অভিনেত্রী: আক্ষায়া পান্ডাপুরা
মালায়ালাম
সেরা সিনেমা: মানজুমেল বয়েজ
সেরা পরিচালক: রাহুল সাদাশিভান
সেরা অভিনেতা: মামুত্তি
সেরা অভিনেত্রী: উর্বশী
মানবকণ্ঠ/আরআই




Comments