আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র শিল্পের কর্মী ও কর্মকর্তাদের জন্য টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। মঙ্গলবার (১০ মার্চ) নোয়াবের সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংবাদপত্র শিল্পে আগামী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। এই ছুটির কারণে আগামী ২০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন দেশে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
নোয়াব আরও জানিয়েছে, সংগঠনের সদস্যভুক্ত দেশের সকল সংবাদপত্র এই ছুটির সিদ্ধান্ত অনুসরণ করবে। প্রতি বছরই ঈদের সময় সংবাদকর্মীদের জন্য এ ধরনের ছুটির ঘোষণা দেওয়া হয়, যার ফলে ঈদের দিনগুলোতে সংবাদপত্র প্রকাশনা বন্ধ থাকে।
মানবকণ্ঠ/আরআই




Comments