Image description

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে চূড়ান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষ মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক ড. মামুন আহমেদ ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে ‎শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসিচেয়ারম্যান অধ্যাপক ডএস এম এ ফায়েজ। সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অব্যাহতিপত্র পাঠান।