Image description

বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি মেরামত ও সংস্কার কাজের জন্য শনিবার (৪ এপ্রিল) নির্দিষ্ট কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ভোলা কার্যালয় থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ লাইনের জরুরি কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোলা সদর উপজেলার শিবপুর, রতনপুর, মেদুয়া, মেঘনাপাড় এবং নবীপুর এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হবে।

তবে ওজোপাডিকো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি সংস্কার কাজ সম্পন্ন হয়ে যায়, তবে দ্রুততম সময়ের মধ্যেই এসব এলাকায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

মানবকণ্ঠ/আরআই