Image description

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া ঐতিহ্যবাহী শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। বাংলা নববর্ষ এবং পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর উৎসব—চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের বিস্তারিত কর্মসূচি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতদিন এই শোভাযাত্রাটি ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত থাকলেও সরকারের পক্ষ থেকে এবার এর নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ করার সিদ্ধান্তের কথা জানানো হলো। এই পরিবর্তনের কারণ বা প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত না বললেও নববর্ষ উদযাপনে দেশজুড়ে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে দেশের সব জাতিগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতিকে যথাযথ মর্যাদায় তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

মানবকণ্ঠ/আরআই