Image description

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির জেরে নিরাপত্তার অভাব দেখিয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো একটি বিষয়কে কেন্দ্র করে ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সংঘর্ষের পর থেকে হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার অজুহাতে চিকিৎসকরা কাজ বন্ধ করে দেওয়ায় জরুরি বিভাগে আসা শত শত রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও দুই প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।

মানবকণ্ঠ/আরআই