বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে ডিজেলের এই চালানটি দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসি’র ডিপোতে এসে পৌঁছায়।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এই ডিজেল পাম্পিং শুরু করা হয়েছিল, যা আজ বিকেলে সফলভাবে ডিপোতে এসে জমা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। বর্তমানে ডিপোতে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে ডিজেল বিতরণ কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি নতুন চালান পাম্পিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। এর আগে গত ১১ এপ্রিল প্রথম চালানে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছিল। আজকের ৫ হাজার টনসহ চলতি মাসে এ পর্যন্ত মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসলো।
মানবকণ্ঠ/ডিআর




Comments