বিসিএস (পুলিশ) ক্যাডারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে ডিআইজি (হাইওয়ে পুলিশ) হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে এবং ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জন্য চারজন উপপুলিশ কমিশনার (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন এবং পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন। তাদের সবাইকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ সুপার (এপিবিএন) হিসেবে এবং পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক প্রয়োজনে এবং জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।




Comments