ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদা খানম। তিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফরিদা খানম ঢাকার বর্তমান জেলা প্রশাসকের স্থলাভিষিক্ত হবেন। এখন থেকে তিনি ঢাকার প্রশাসনিক ও বিচারিক (জেলা ম্যাজিস্ট্রেট) প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ঢাকা জেলার গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়ার মাধ্যমে তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক সমন্বয়কের মূল ভূমিকা পালন করবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments