Image description

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হবে। পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত হবে আবশ্যিক বিষয় বাংলা প্রথম পত্র। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার এই বিস্তারিত রুটিন প্রকাশ করেছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২ জুলাই থেকে শুরু হয়ে এইচএসসির তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা আগামী ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ড জানায়, দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা একই সাথে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে বিস্তারিত রুটিন সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত কয়েক বছর ধরে এই সূচি কিছুটা পিছিয়ে যাচ্ছে। এবার জুলাই মাসে পরীক্ষা শুরু করার মাধ্যমে শিক্ষা ক্যালেন্ডার স্বাভাবিক করার চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়।

মানবকণ্ঠ/আরআই