Image description

সারাদেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৪৫ জনের শরীরে এই রোগের সংক্রমণ ও উপসর্গ শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সারাদেশে টিকাদান কর্মসূচি জোরদার করা হলেও আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকার আওতায় আনা এবং যেকোনো উপসর্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন।

গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে হামের সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকায় স্বাস্থ্য বিভাগ বিশেষ সতর্কতা অবলম্বন করছে।

মানবকণ্ঠ/আরআই