প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাতকালে তারা দেশকে দুর্নীতিমুক্ত করার বিভিন্ন কার্যকর পদক্ষেপ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি এবং কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় উঠে আসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার গুরুত্ব। প্রধানমন্ত্রী টিআইবি প্রধানকে আশ্বস্ত করেন যে, সুশাসন প্রতিষ্ঠায় সরকার যেকোনো পর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ভূমিকা পালন করবে।
সাক্ষাতকালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments