সারা দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ১ জন এবং বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া আরও ১ হাজার ২১২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত মোট ৪৬ হাজার ৭১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ৬ হাজার ৪৯০ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩২ হাজার ৮৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments