Image description

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে (সোমবার) থেকে এই ছুটি শুরু হয়ে চলবে ৩১ মে (রোববার) পর্যন্ত।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের এই দীর্ঘ ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব অফিস বন্ধ থাকবে। তবে ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) যথারীতি অফিস খোলা থাকবে।

ছুটির সময়ে জরুরি সেবাসমূহ সচল থাকবে বলে জানানো হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।

পাশাপাশি হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মী ও যানবাহন এই সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর