Image description

পবিত্র ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা মানুষের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ শুক্রবার (২২ মে) দেওয়া হচ্ছে আগামী ১ জুনের ফিরতি যাত্রার টিকিট।

যাত্রী ভোগান্তি কমাতে এবং সহজলভ্যতা নিশ্চিত করতে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

টিকিট বিক্রির সময়সূচী:
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, জোন ভিত্তিক দুটি আলাদা সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে: পশ্চিমাঞ্চল: সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চল: দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।

যাত্রীদের সুবিধার্থে পর্যায়ক্রমে পরবর্তী দিনগুলোর টিকিট বিক্রির সূচীও প্রকাশ করা হয়েছে:
২ জুনের টিকিট: বিক্রি হবে ২৩ মে।
৩ জুনের টিকিট: বিক্রি হবে ২৪ মে।
৪ জুনের টিকিট: বিক্রি হবে ২৫ মে।
এর আগে গত ২১ মে ৩১ মে’র ফিরতি টিকিট বিক্রি করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা ফিরতি যাত্রার এসব অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত (Refund) দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী তার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন ব্যবহার করে অনলাইন থেকে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ শেষে রাজধানীমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনলাইনে চাপ সামলাতে সার্ভার সক্ষমতাও বাড়ানো হয়েছে যাতে টিকিটপ্রত্যাশীরা কোনো বিড়ম্বনা ছাড়াই আসন সংগ্রহ করতে পারেন।