সেনা সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) এক বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা করতে এবং উৎসবের আমেজ সবার সঙ্গে ভাগ করে নিতে প্রধানমন্ত্রী বর্তমানে ঢাকা সেনানিবাসে অবস্থান করছেন। সেখানে তিনি কর্তব্যরত সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন।
এর আগে, বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে সাধারণ মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামাত শেষে তিনি উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
জাতীয় ঈদগাহের ওই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments