Image description

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, গত ১২ জুন একটি চিঠির মাধ্যমে বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইন্টারপোলের বিশেষ সহযোগিতায় দুবাই সিটি পুলিশ এই অভিযান চালায়। দুদকের মামলায় দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে তদন্ত চলছিল এবং দেশত্যাগের পর থেকেই তাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মানবকণ্ঠ/ডিআর