Image description

মৌলভীবাজার সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে তিনি সিলেটের পথে রওনা হন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সকালে ঢাকা থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সেখান থেকে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলাসহ পুরো সিলেট বিভাগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে।

দলীয় ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি স্থানীয় সুধী সমাবেশে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা গেছে। রাস্তার দুপাশে তোরণ ও ব্যানারে সাজানো হয়েছে পুরো এলাকা।

মানবকণ্ঠ/ডিআর