Image description

দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই কমিটির সহসভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

বুধবার (১৭ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ সংক্রান্ত একটি পত্র স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পেয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গত ১৫ জুন এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহসভাপতি হিসেবে তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন এই দায়িত্বের মাধ্যমে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম ও সেবার মানোন্নয়নে নেতৃত্ব দেবেন তারা।

মানবকণ্ঠ/আরআই