Image description

চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গুরুত্বপূর্ণ প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ (Innovation at Scale) শীর্ষক এই সেশনটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, সেশনের শুরুতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এবারের সম্মেলনে বিশ্বজুড়ে উদ্ভাবনী প্রযুক্তির প্রসার এবং অর্থনৈতিক উন্নয়নে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্ল্যানারি সেশনে বাংলাদেশ ছাড়াও উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ।

সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়। সেশনের বিরতিতে বিশ্বনেতারা এক সৌজন্য ফটোসেশনেও অংশ নেন।

মানবকণ্ঠ/ডিআর