Image description

রাজধানীর বনানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আইসুগি জাপান। নতুন এ আউটলেটে গ্রাহকরা উন্নতমানের জাপানি লাইফস্টাইল ও দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন পণ্যের সমাহার পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর হিমু উদ্দিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক মানের জাপানি পণ্য সহজলভ্য করে দেশের ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। গুণগত মান, ব্যবহারিক প্রয়োজন এবং গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করবে আইসুগি জাপান।

প্রতিষ্ঠানটির আশা, জাপানি মানের নির্ভরযোগ্য ও আধুনিক লাইফস্টাইল পণ্যের মাধ্যমে দেশের ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হবেন তারা।