Image description

রংপুরের গঙ্গাচড়ায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৭ বছরের এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকার মমো জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রশান্ত চন্দ্র সরকার (৩৫) ও তার বাবা নির্মল চন্দ্র সরকার (৭০)। আহত শিশুটি প্রশান্তের ছেলে বন্ধন (৭)।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, তারা আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।