Image description

রাজধানীর লালবাগের ঘোড়াপট্টি এলাকায় রাস্তা পার হওয়ার সময় বুলডোজারের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় (প্রায় ৬০) এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার এসআই মো. আনিছুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাস্তা পারাপারের সময় বুলডোজারের চাকায় পিষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পর বুলডোজারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সহায়তা নেওয়া হয়েছে।