Image description

বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। মঙ্গলবার (৭ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল (এনপিপি, এনডিসি, পিএসসি, পি নং-৭৩৯)-কে নৌ অধ্যাদেশ, ১৯৬১-এর ধারা ১৭(১) এবং নৌ প্রবিধান ০৮০১ (ডি) অনুযায়ী প্রশাসনিক আদেশে বাংলাদেশ নৌবাহিনীর চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, তিনি অবসর-পরবর্তী ছুটি (এলপিআর) ভোগ করবেন না। তবে বিধি অনুযায়ী পেনশনসহ অন্যান্য অবসর-সুবিধা পাবেন।