দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮৫৭ জন।
২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ১৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া, বরিশালে ৬৭, চট্টগ্রামে ৫৪, খুলনায় ৪৩, ময়মনসিংহে ২১, রাজশাহীতে ৪ এবং রংপুরে ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এপর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৩৭ জনের মধ্যে শুধু জুলাইয়ের ২০ দিনেই ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।




Comments