Image description

আজকের এই দিনটি কালের পরিক্রমায় ইতিহাসের অংশ হয়ে ওঠে। আজকের ঘটনাগুলোই ভবিষ্যতে হয়ে ওঠে গুরুত্বপূর্ণ দলিল। ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, পাশাপাশি আলোচিত ও সমালোচিত ব্যক্তিদের জন্ম ও মৃত্যুর তথ্য তুলে ধরতেই আমাদের নিয়মিত আয়োজন— ‘ইতিহাসে আজকের এই দিনে’।

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ঘটনাবলি
১৭৮৮ - ম্যাসাচুসেটকে মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়।
১৮৪০ - ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ কলোনি হিসাবে নিউজিল্যান্ডের আত্মপ্রকাশ।
১৯১৮ - ত্রিশ বছর বয়স্ক ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করে।
১৯৩২ - কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বিপ্লবী বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন।
১৯৫৮ - এই দিনে মিউনিখ বিমান দুর্ঘটনা সংগঠিত হয়েছিল, যাতে ৮ জন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়সহ ২৩ জন যাত্রী মৃত্যুবরণ করেন।
১৯৭২ - বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতায় আসেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তদানীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী’র সঙ্গে একটি জনসভায় ভাষণ দেন।
১৯৯১ - কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেফার্ড ভস্মীভূত হয়।
১৯৯৭ - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে কণিকা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, নীরদচন্দ্র চৌধুরী, সুখময় ভট্টাচার্য, কোটা শিবরাম করন্থ, এলিজাবেথ ব্রুনার ও ই. সি. জি. সুদর্শন একযোগে "দেশিকোত্তম" সম্মানে ভূষিত হন।
১৯৯৮ - ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের নতুন নাম করে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট নামকরণ করা হয়।
২০০০ - দ্বিতীয় চেচেন যুদ্ধ: রাশিয়া কর্তৃক গ্রোজনি ও চেচনিয়া দখল হয়।

জন্ম
১৭৭৮ - উগো ফসকোলো, ইতালীয় কবি।
১৮৭৪ - ভক্তিসিদ্ধান্ত সরস্বতী, ভারতের বৈষ্ণবধর্মের গুরু এবং গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা।
১৮৮৮ - বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপি বিশারদ নলিনীকান্ত ভট্টশালী জন্মগ্রহণ করেন।
১৮৯০ - পশতুন বংশোদ্ভূত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কর্মী সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আবদুল গাফফার খান ।
১৮৯১ - অমর বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।
১৮৯৫ - বসন্ত কুমার বিশ্বাস, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব।
১৮৯৫ - বেব রুথ, মার্কিন বেসবল খেলোয়াড়।
১৯০৮ - আমিন্‌তোরে ফান্‌ফানি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৯১১ - রোনাল্ড রিগ্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি।
১৯১৯ - লিন্ডসে টাকেট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯২৯ - ট্রাঙ্কুলাইজার আবিষ্কর্তা কলিন মারডক।
১৯৩২ - ফ্রঁসোয়া ত্রুফো, ফরাসি চলচ্চিত্র সমালোচক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা।
১৯৪৫ - বব মার্লে, জামাইকান রেগে শিল্পী, গীটার বাদক, গীতিকার।
১৯৪৮ - এস. জগৎরক্ষকণ, ভারতীয় তামিল রাজনীতিবিদ।
১৯৭১ - ব্র্যাড হগ, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৮৩ - এস. শ্রীশান্ত, ভারতীয় ক্রিকেটার।
১৯৮৬ - ব্রেন্ডন টেলর, জিম্বাবুয়ের ক্রিকেটার।
১৯৯২ - নোরা ফাতেহি, কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী এবং গায়িকা।

মৃত্যু
১৫৯৩ - সম্রাট ওগিমাচি, জাপান।
১৮০৪ - ইংরেজ রসায়নবিদ যোশেফ প্রিস্টলি।
১৯০৭ - রেভারেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায়, বাঙালি রাজনীতিবিদ, ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য।
১৯৩১ - ভারতীয় আইনজীবী, বিপ্লবী ও ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব মতিলাল নেহেরু।
১৯৩৭ - সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী।
১৯৪৬ - স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বাঙালি বিজ্ঞানী।
১৯৪৭ - নলিনীকান্ত ভট্টশালী, বাঙালি মুদ্রাতত্ত্ববিদ, প্রত্নলিপি বিশারদ ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা।
১৯৬৪ - রাজকুমারী বিবিজী অমৃত কাউর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক।
১৯৭৬ - ঋত্বিক ঘটক, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।
১৯৮৭ - ভারতের বাঙালি গণিতজ্ঞ, গণিতের বহু পাঠ্যপুস্তক রচয়িতা ও শিক্ষাবিদ কেশব চন্দ্র নাগ।
২০০৯ - জেমস হোয়াইটমোর, মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা।
২০২০ - মিস শেফালি নর্তকী।