দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ২৮ নেতাকে বহিষ্কার করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতাদের মধ্যে নোয়াখালী, হাতিয়া, পটুয়াখালী, গলাচিপা, স্বরূপকাঠী ও চর বিশ্বাস ইউনিয়নের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, সাংগঠনিক ও কোষাধ্যক্ষসহ অন্যান্য নেতারা রয়েছেন।
বহিষ্কারের মাধ্যমে বিএনপি সংগঠনবিরোধী কর্মকাণ্ড প্রতিহত এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে চাইছে।
মানবকণ্ঠ/আরআই




Comments