জামায়াত ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল: নুরুল ইসলাম নয়ন
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, গত ১৬ বছরে একদিকে ছিল আওয়ামী ফ্যাসিবাদ, অন্যদিকে ছিল গণতন্ত্রকে পূর্ণভাবে প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু সেই সময়ে জামায়াতে ইসলামী ফ্যাসিবাদের পক্ষেই অবস্থান নিয়েছিল।
তিনি বলেন, “ওরা এখন মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। ওরা বলে—রোজা আর পূজা সমান। একজন মুসলমান হিসেবে এ ধরনের কথা বলা তাদের জন্য শোভন নয়। আবার কোনো হিন্দু ভাই-বোনও কাউকে অতিমাত্রায় পূজারী হিসেবে দেখতে চান না।”
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন আরও বলেন, বিএনপি সব সময় ধর্মীয় সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে। এ দেশের মানুষ ধর্মীয় বিভাজনের রাজনীতি নয়, বরং শান্তি, সহাবস্থান ও ভোটাধিকার প্রতিষ্ঠার রাজনীতি চায়।
সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।




Comments