ঢাকা–৯ আসনের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তিনি ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন, “আমাদের ব্যানার যেখানে ছিল, সেই জায়গাগুলোতে এখন কাদের ব্যানার টাঙানো আছে, তা এলাকার মানুষ দেখছেন।
আমরা আবারও কিছু সাদাকালো কাপড়ের ব্যানার টাঙ্গানোর উদ্যোগ নিচ্ছি, নির্বাচনের কমিশনের বিধিনিষেধ মেনে।”
তিনি আরও বলেন, “আপনারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি ছাড়ুন। অনেস্ট রাজনীতির কথা মানুষকে বলেন, তবে অনেস্ট রাজনীতি একা করা যায় না। নেতাকর্মীদেরও অনেস্ট হতে হয়, তাদেরও সামলান, প্লিজ।”
তাসনিম জারার এই আহ্বান স্থানীয় নির্বাচনী পরিবেশে শান্তিপূর্ণ ও ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার গুরুত্ব তুলে ধরছে।
মানবকণ্ঠ/আরআই




Comments