Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপি সুপরিকল্পিত কর্মসূচি নিয়ে এগোচ্ছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে ও বিদেশে অন্তত এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে পে-স্কেলের অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। তাই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির অন্যতম অঙ্গীকার।

বেকারত্ব দূরীকরণে বিএনপির পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, উচ্চ বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষাক্রমে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে, যাতে ঝরে পড়া শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

মানবকণ্ঠ/আরআই