Image description

জয়পুরহাটে বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা ছাত্রদলের সভাপতি মামুন ট্রধান দাবি করেন, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা একটি গাড়িতে ভাড়াটিয়া কর্মী নিয়ে সরকারি কলেজ ভোটকেন্দ্র এলাকায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। খবর পেয়ে স্থানীয়রা ও বিএনপি সমর্থিত নেতাকর্মীরা সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বিএনপির বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হন।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা অভিযোগ করেন, তারা জয়পুরহাট ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং তাকে শ্লীলতাহানির শিকার হতে হয় বলে তিনি দাবি করেন।

মানবকণ্ঠ/আরআই