ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ফরিদপুরের সালথা উপজেলার ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতা-কর্মীকে যৌথবাহিনী আটক করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ স্কুল ভোটকেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন:
ফরিদপুর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আমজাদ হোসেন
সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম
মো. রবিউল
সেনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জয়ঝাপ, ইউসুফদিয়া ও নারানদিয়া ভোটকেন্দ্রে কারচুপি ও বিশৃঙ্খলা করার অভিযোগে সেনা ও পুলিশ যৌথভাবে তিনজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা আইনানুগ ব্যবস্থা নেবেন। নির্বাচন চলাকালীন কোনো ধরনের অনিয়ম হলে তা কঠোর হাতে দমন করা হবে। আমরা সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই।”
মানবকণ্ঠ/আরআই




Comments