Image description

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ১৫ হাজার ৯০৭ ভোটে এগিয়ে রয়েছেন। 

বিএনপি মহাসচিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ১১৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ২৯,২০৭ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দুজন নারী প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।