Image description

জামালপুরের ৫ আসনের সব কটিতে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার মধ্যরাতে জেলা রিটার্নিং অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জামালপুর-১ আসনে মোট কেন্দ্র ১২৮। সবগুলো কেন্দ্রে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ১১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৩ হাজার ৬৬১টি ভোট।

জামালপুর-২ আসনে মোট কেন্দ্র ৯২। সবগুলো কেন্দ্রে বিএনপির সুলতান মাহমুদ বাবু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৫ হাজার ৮৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মো. ছামিউল হক পেয়েছেন  ৬২ হাজার ৪৩৪ ভোট।

জামালপুর-৩ আসনে মোট কেন্দ্র ১৫৪টি। সবগুলো কেন্দ্রে বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মো. মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট।