ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শাপলা কলি প্রতীকে তিনি ভোট পেয়েছেন মোট ৯৩ হাজার ৮৭২টি।
শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ঘোষিত ফলাফলে নাহিদ ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। নাহিদ ইসলাম কাইয়ুমের চেয়ে ২ হাজার ৩৯ ভোট বেশি পেয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ হাতপাখা প্রতীকে ৪ হাজার ৩৭৫ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ ১ হাজার ৪৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তর ফুটবল প্রতীক নিয়ে ৭৯৪ ভোট পেয়েছেন।
ঢাকা-১১ আসনে পোস্টাল ভোটসহ ১৬৩টি কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৯৬ হাজার ৩৭০টি। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৫১৭টি।




Comments