Image description

খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে অনুষ্ঠিত গণভোটে ‘না’ পক্ষ জয়লাভ করেছে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার আনোয়ার সাদাত।

জানা গেছে, একটি পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ২০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ‘না’র পক্ষে ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। অপরদিকে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩৫৫ জন ভোটার।

গণভোটে মোট ভোট পড়েছে ৩ লাখ ৪৩ হাজার ৩১৪টি। এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৪৩ হাজার ১৭টি।

মানবকণ্ঠ/আরআই