Image description

পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং অফিসার আবু সালেহ বিভিন্ন কেন্দ্রের ফলাফল সংগ্রহের পর উপজেলা নতুন অডিটরিয়ামের ভোট কেন্দ্র পর্যবেক্ষণ মনিটরিং সেল থেকে তাকে বিজয়ী ঘোষণা করেন।

পোস্টাল ভোট ছাড়া তিনি ৯৯ হাজার ৪৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট। এ ছাড়া হাতপাখা প্রতীকের মালেক হোসেন ১৪ হাজার ১৫৯, ঈগল প্রতীকের মো. রুহুল আমিন ৪০৫ এবং ট্রাক প্রতীকে মো. হাবিবুর রহমান পেয়েছেন ৩৪৮ ভোট।

সর্বমোট ১ লাখ ৮৫ হাজার ১৯৩ ভোট গৃহীত হয়। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৫০০ জন। দুইজন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার।

উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। এ আসনের নির্বাচনে ছোটখাট ঘটনা ছাড়া বড় ধরনের তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ফলাফল ঘোষণার পর অশ্রুসিক্ত হয়ে পড়েন ড. মাসুদ। প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি নয়, প্রকৃতপক্ষে কেউ অন্যায় অপকর্ম করলে তাকে আইনের আওতায় আনা হবে জানান তিনি। 

৬০ দিনে মাদকমুক্ত ও ৯০ দিনে নিজ এলাকা বাউফলকে দুর্নীতিমুক্ত করাসহ প্রতিশ্রুতি বাস্তবায়নে এলাকাবাসীর সহোযোগিতা চেয়েছেন তিনি।