Image description

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। সরকারি ফলাফল এখনও ঘোষণা করা হয়নি, তবে বেসরকারি সূত্র অনুযায়ী বিএনপি ২০০-এর বেশি আসন জয় করে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি দেশের প্রথম নির্বাচন। নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে, কিন্তু নিষেধাজ্ঞার কারণে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি।

বেসরকারি ফলাফলের ভিত্তিতে আন্তর্জাতিক গণমাধ্যমও নির্বাচনের খবর প্রকাশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, “তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বিশাল জয়ের পথে।” একই সময়ে ভারতীয় বার্তাসংস্থা এএনআই, দৈনিক দ্য হিন্দু, পাকিস্তানের জিও নিউজ ও ডন, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স, যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান এবং মার্কিন সিএনএন বাংলাদেশে বিএনপির জয়কে কেন্দ্র করে সংবাদ প্রকাশ করেছে।

পাকিস্তানি ও ভারতীয় সংবাদমাধ্যম নির্বাচনের ফলাফলকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছে। পাকিস্তান বিএনপির বিজয়ের পর বাংলাদেশে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিএনপির জয়কে অভ্যুত্থান পরবর্তী একটি উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখেছে।

মানবকণ্ঠ/আরআই